শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ভয়ঙ্করভাবে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু ভয়ঙ্করভাবে জেগে উঠেছে।

বিবিসি জানিয়েছে, আকাশে প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় আগ্নেয়গিরির ধোঁয়া। এতে স্থানীয় মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় শনিবার ১৭:২৪ মিনিটে মাউন্ট সেমেরুর জ্বালামুখ দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হয়।

আগ্নেয়গিরি জেগে উঠার পর এখনো কোনো মৃত্যুর খবর মেলেনি। তবে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে বলেছে, অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে।

এমনকি নেমে আসতে পারে লাভাস্রোতও। কুরাহ কোবোকান নদী অববাহিকার বাসিন্দাদের সম্ভাব্য কোল্ড লাভা কাদা প্রবাহের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ‍নানা ছবিতে ১২ হাজার ৬০ ফুট উঁচু পাহাড়ের জ্বালামুখ থেকে বেরিয়ে আসা ছাইয়ে বাড়ি ঘর ঢেকে যেতে দেখা যাচ্ছে।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত। যে কারণে দেশটিতে মাঝেমধ্যেই নানা সক্রিয় আগ্নেয়গিরি জেগে উঠে। এছাড়া দেশটি বেশ ভূমিকম্প প্রবণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ