শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে একটি শহরে বাঁধ ভেঙে যাওয়ায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। স্থানীয় গভর্নর সোমবার এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

পূর্ব আফ্রিকার এ দেশ বর্তমানে প্রবল বৃষ্টি ও বন্যা মোকাবিলা করছে। নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেন, ‘দেশটিতে এমন প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৪২ জন জন প্রাণ হারিয়েছে। এ সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে কারণ এ দুর্যোগে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটায় এখনো আরও অনেকে কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছে। আমরা নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করছি।’

মাই মাহিউর রিফট ভ্যালি শহরের কাছে বাঁধটি ভেঙে যায়। এতে অনেক বাড়িঘর ভেসে গেছে এবং বেশকিছু এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কর্মকর্তারা জানান, পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে গত মার্চ থেকে দেশটিতে ৭৬ জন প্রাণ হারিয়েছে।

২০১৮ সালের মে মাসে প্রবল বর্ষণ এবং বন্যায় কেনিয়ার নাকুরু কাউন্টির সোলাইতে একটি বাঁধ ভেঙে যাওয়ায় কয়েক ডজন লোক নিহত হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ