শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং ক্রেমলিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যু প্রশ্নে দেশটির ৩০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হয়েছে।সোমবার ব্লকের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেছেন। খবর এএফপি’র।

বোরেল ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর বলেন, ‘আমরা আলেক্সি নাভালনি হত্যায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছি।রাশিয়ার বিশিষ্ট বিরোধী নেতা নাভালনি গত ফেব্রুয়ারিতে আর্কটিক কারাগারে মারা যান। সেখানে তাকে চরম অবহেলায় বন্দি রাখা হয়েছিল।

কর্মকর্তারা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন নাভালনির চিকিৎসার জন্য দায়ী কারা কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পথ অনুসরণ করবে।আগামী কয়েক দিনের মধ্যে ইইউ’র নিষেধাজ্ঞা আরোপের আওতায় যারা আছেন তাদের নাম প্রকাশ করা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে দেশটির নেতা ভ্লাদিমির পুতিন নতুন করে ছয় বছর মেয়াদে ক্ষমতায় আসার দাবি করার পর নাভালনির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই চুক্তি করলো ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমাবিশ্ব রাশিয়ার এমন পাতানো নির্বাচনের কঠোর সমালোচনা করেছে।

বোরেল বলেন, ‘আমরা দেখেছি এটি একটি প্রহসনের নির্বাচন ছিল। এই নির্বাচনের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না।’


এই ক্যাটাগরির আরো সংবাদ