শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

পরমাণু হামলার হুশিয়ারি কিমের

আন্তর্জাতিক ডেস্ক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুশিয়ার করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উস্কানি দিলে পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ। এদিকে সিউল এবং তাদের মিত্ররা ‘কোন পূর্বশর্ত ছাড়াই’ সংলাপের আহ্বান জানিয়েছে। 

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের পর কিম এমন হুশিয়ারি বার্তা দিলেন। ওই বৈঠকে তারা উত্তর কোরিয়ার সাথে সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের আলোচ্যসূচিতে ‘পারমাণবিক ও কৌশলগত পরিকল্পনা’ অন্তর্ভুক্ত ছিল। আলোচনায় তারা আবারও বলেছে যে, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার উপর পিয়ংইয়ং যে কোন ধরনের পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ার শাসনের অবসান ঘটবে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, কিম তাদের দেশের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন, ‘শত্রু পক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানি দিলে পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।’

উত্তর কোরিয়ার নেতার এমন হুশিয়ারি বার্তার পরপরই ওয়াশিংটন, সিউল এবং টোকিও পরমাণু ক্ষমতাধর পিয়ংইয়ংকে ‘উস্কানি দেওয়া বন্ধ এবং কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই বাস্তবসম্মত সংলাপে অংশগ্রহণ করার জন্য প্রস্তাব গ্রহণ করার’ আহ্বান জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ