শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত

আন্তর্জাতিক ডেস্ক / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতগণ গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাত করেছেন ।

নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার কয়েক দিনের মধ্যে সোমবার রাষ্ট্রদূতগণ এ সাক্ষাতের জন্যে মিসর সফরে এলেন। একদিনের অনানুষ্ঠানিক এই সফরটি আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজাকে সমাধিক্ষেত্রের সাথে তুলনা করেছেন।

রাশিয়া ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ এই সফরে অংশ নিলেও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কোন প্রতিনিধি পাঠায়নি।

রাষ্ট্রদূতগণ রাফাহ সীমান্তবর্তী এল আরিশে একটি হাসপাতাল পরিদর্শন করেন। এখানে গাজা যুদ্ধে আহত অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যান্যের মধ্যে তারা সাক্ষাত করেন ওয়াফা আসাদ নামের ২৭ বছর বয়সী একজন নারীর সঙ্গে। তিনি গর্ভবতী ছিলেন। ইসরায়েলি হামলায় তার বাড়ি গুঁড়িয়ে গেছে। স্বামী নিহত ও দুই মেয়ে আহত হয়েছে। ওয়াফার একটি হাত ও পা কেটে ফেলতে হয়েছে। তবু সীমান্ত পাড়ি দেয়ার পর পরই সে একটি সন্তানের জন্ম দেয়। তার বোন আলা রাষ্ট্রদূতদের এ কথা জানায়। জাতিসংঘের প্রতি আলার আহ্বান যুদ্ধ যেন বন্ধ হয়।

এ পরিস্থিতিতে ইকুয়েডরের রাষ্ট্রদূত জোসে ডি লা গাসকা বলেছেন, হাসপাতাল পরিদর্শন করে তিনি বিধ্বস্ত হয়ে গেছেন।

তিনি বলেছেন. এইমাত্র আমি একজন তরুণী মাকে দেখলাম তিনি তার শিশু বাচ্চাকে হারিয়েছেন। অপর কন্যা আহত হয়েছে।

তিনি বলেন, আমি যা দেখেছি তার আর দেখতে চাই না। এটি ভয়ংকর।

এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরায়েলি প্রাণ হারায়। এছাড়া হামাস প্রায় দুশো ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করে। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ