শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

৫৮৩ মিলিয়ন ডলারের অস্ত্র সৌদির কাছে বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

সৌদি আরবের কাছে ৫৮৩ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মধ্যপ্রাচ্যে হুথিদের অনবরত আক্রমণে সমুদ্রসীমা অনিরাপদ হয়ে উঠছে বলে দাবি মার্কিন মিত্রদের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই চুক্তির আওতায় সৌদিকে আরই-৩এ আকাশ নির্ভর নজরদারি ব্যবস্থা দেওয়া হবে। সৌদি আরব এছাড়াও বেশকিছু বিমান কেনার প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাছাড়াও জিপিএস/আইএনএস নিরাপত্তা ব্যবস্থা চায় রিয়াদ। গোয়েন্দা নজরদারির সরঞ্জামাদিও যুক্তরাষ্ট্র থেকে কিনতে চেয়েছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ।

পেন্টাগন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র সৌদি আরবের নজদারি ব্যবস্থার উন্নয়নে অংশীদার হচ্ছে। বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদির পাশাপাশি বাইডেন প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছেও ৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে। এই চুক্তির আওতায় দেশটিকে রাডার সিস্টেম সরবরাহ করবে পেন্টাগন। তবে এখনো চুক্তিগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের সম্মতি লাগবে।

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের এই অস্ত্র বিক্রি সৌদি ও আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উচ্চমূল্যের বেসামরিক সম্পদকে রকেট ও আর্টিলারি হামলা থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি বেনামি আকাশযানের হামলা থেকেও রাখবে সুরক্ষিত। পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে আমিরাত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সূত্র: মিডলইস্ট আই


এই ক্যাটাগরির আরো সংবাদ