শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপিন্স

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স। রোববার (৩ ডিসেম্বর) ৬ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পনে কেঁপে উঠেছে দেশটি। খবর এনডিটিভির।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) জানিয়েছে, ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছ ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে। এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ