শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

চীনের ড্রোন ভূপাতিত করেছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

তাইওয়ান সীমান্তে ঢুকে পড়া চীনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তাইওয়ানের সেনাবাহিনী। 

বৃহস্পতিবার ওই ড্রোনটি চীনা উপকূলের শিয়ো দ্বীপের কাছে নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

এই প্রথম কোনো চীনা ড্রোনকে তাইওয়ান গুলি করে ভূপাতিত করল বলে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে।

এ ব্যাপারে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে একটি অজ্ঞাত বেসামরিক এরিয়াল ক্যামেরা শিয়ো দ্বীপের কাছে নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে।  প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বজায় রাখতে ওই এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে তল্লাশি অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার চীনের উপকূলে তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা একটি দ্বীপের কাছে চীনের একটি সামরিক ড্রোন উড়ে আসলে সতর্কতামূলক গুলি ছোড়ে তাইওয়ান। গুলি ছোড়ার পর ড্রোনটি চীনের দিকে চলে যায়।

এদিকে, তাইওয়ান নিয়ে চীন ও ভূখণ্ডটির সরকারের মধ্যে উত্তজনা চলছে অনেকদিন থেকে। এমনকি এই উপত্যকাটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কমতি নেই বেইজিংয়েরও। এমনকি চীনকে পাল্টা হামলার হুশিয়ারি দিয়েছে তাইওয়ান।

বুধবার তাইওয়ান বলেছে, চীনের সশস্ত্র বাহিনী তার ভূখণ্ডে প্রবেশ করলে আত্মরক্ষা এবং ‘পাল্টা আক্রমণ’ করার অধিকার প্রয়োগ করবে দেশটি। মূলত বেইজিং এই দ্বীপটির কাছে সামরিক তৎপরতা বাড়ানোর পর এই হুশিয়ারি সামনে এলো।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে থাকে বেইজিং। চলতি আগস্ট মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর দ্বীপটির চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় দেশটি।

পেলোসির সেই সফরের পর দুই সপ্তাহ পার না হতেই তাইওয়ান সফরে যান মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল। এরপর আবারও দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ