শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ভারতের রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু সোমবার শপথ নিয়েছেন।

আদিবাসী সম্প্রদায় থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্ম।

ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনা তাঁকে শপথবাক্য পাঠ করান । এ সময়ে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

এ ছাড়া দ্রৌপদী মুর্মু’র নিজ রাজ্য ওড়িশার মূখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, লোকসভার স্পিকার ওম বিরলা এবং বিভিন্ন দলের এমপিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘একটি ছোট আদিবাসী গ্রাম থেকে আমি আমার জীবন শুরু করেছি। যে পটভূমি থেকে আমার যাত্রা সেখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করাও স্বপ্নের মতো ছিল।

তিনি বলেন, কিন্তু বহু বাধা সত্ত্ব্ওে দৃঢ় সংকল্পের কারনে আমি ছিলাম আমার গ্রামের প্রথম মেয়ে যে কলেজে গিয়েছিল।

তিনি আরো বলেন, ‘আমার নির্বচিত হওয়া প্রমাণ করে যে দেশের দরিদ্ররা স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণও করতে পারে।’প্রান্তিক মানুষের উন্নয়নে নজর দেয়ার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি মুর্মু।

দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের নারী। এর আগে তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্ণর ছিলেন। ওড়িশার সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করা এই নারী ছিলেন ক্ষমতাসীন বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী। তিনি দেশটির দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। এর আগে ২০০৭ সাল থেকে প্রতিভা পাতিল প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে পাঁচবছর দায়িত্ব পালন করেন। দ্রৌপদী মুর্মু গত সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষের (লোকসভা এবং রাজ্যসভা) সদস্য, দেশটির সবগুলো রাজ্যের বিধানসভার সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রতিনিধিদের ৬৪ শতাংশ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ