শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ইউক্রেনের সিভিরোদনেতস্কে রাসায়নিক স্থাপনায় রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরে সিভিয়ারোডোনেটস্কের অ্যাজোট কেমিক্যাল প্ল্যান্টের একটি কম্পাউন্ডে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

রুশ বাহিনী রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভিরোডনেটস্কে শত শত সৈন্য ও বেসামরিক নাগরিক আশ্রয় নেয়া একটি রাসায়নিক প্ল্যান্টে বোমাবর্ষণ করেছে। তবে লুহানস্ক-এর আঞ্চলিক গভর্নর বলেছেন, প্ল্যান্টটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

গভর্নর, সের্হি হাইদাই, এটিকে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের “মিথ্যা” প্রচার বলে অভিহিত করেছেন যে, ৩০০ থেকে ৪০০ ইউক্রেনীয় সেনা আজোট বিল্ডিং কমপ্লেক্সে কয়েকশ বেসামরিক লোকের সাথে আটকা পড়ে আছে।

হাইদাই বলেছেন, “প্ল্যান্টের আশেপাশে গুলি চালানো হচ্ছে। এছাড়া শহরের উপকণ্ঠে, প্ল্যান্টের কাছের রাস্তায় দুপক্ষের মধ্যে লড়াই চলছে।” তিনি বলেন, রাশিয়ার গোলাবর্ষণের সময় শনিবার কারখানাটিতে বড় ধরনের আগুন লেগে যায়।

রাশিয়া দাবি করেছে যে তারা ইতিমধ্যে লুহানস্ক প্রদেশের ৯৭% নিয়ন্ত্রণ করেছে।

যদিও রাশিয়া ইতিমধ্যেই লুহানস্ক অঞ্চলের বিশাল নিয়ন্ত্রণ দাবি করেছে, যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা শনিবার বলেছেন, মস্কো আর কয়েক সপ্তাহের মধ্যে সম্ভবত এটির নিয়ন্ত্রণ নেবে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং কিয়েভের বাহিনী তখন থেকে ডনবাস অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, শনিবার তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, রাশিয়ার সাথে এই যুদ্ধ ঠিক কতদিন চলবে তা কেউ জানে না। তবে তিনি বলেন, রাশিয়া অতি দ্রুত পূর্ব ইউক্রেনকে দখল করে নেবে, সবার এই প্রাথমিক ধারণাকে ইতিমধ্যে ভুল প্রমাণ করে দিয়েছে ইউক্রেনের বাহিনী।

তবে ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের উপ-প্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধের পরিকল্পনা অক্টোবরের শেষ পর্যন্ত, অর্থাৎ আরও চার মাস বাড়িয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ