শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

জার্মানিতে গাড়ি হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

জার্মানির বার্লিনের ব্যস্ত রাস্তায় ভিড় জমেছিল সাধারণ মানুষের। হঠাৎই ভিড়কে ছত্রখান করে তীব্র গতিতে ঢুকে এল একটি গাড়ি। তার ধাক্কায় প্রাণ হারালেন এক জন। গুরুতর আহত হলেন কমপক্ষে ৩০ জন। এলাকায় ছড়িয়ে পড়ল আতঙ্ক।

বুধবার ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিন শহরের মধ্য ভাগে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অকুস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনার আকস্মিকতায় মানুষ প্রথমে হকচকিয়ে গেলেও পরে তারাই অভিযুক্ত গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে আটকে রাখেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই চালককে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বার্লিনের ব্রাইটসাইডপ্লাৎজ় পাবলিক স্কোয়ারের কাছে সকাল সাড়ে দশটা নাগাদ রাঙ্কেস্ট্রাসে ও টাউনজ়িনস্ট্রাসে রাস্তার সংযোগস্থলে ঘটনাটি ঘটে। শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র কাছেই হওয়ায় সেই সময় এলাকাটি ছিল জনবহুল। একটি ছোট রুপোলি রঙের গাড়ি হঠাৎ করেই তীব্র বেগে সেই ভিড়ের মধ্য ঢুকে পড়ে।

গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন মানুষ। ভিড়ের মধ্যে অনেকটা যাওয়ার পর ফের গাড়ির মুখ ঘোরায় চালক। রাস্তার পাশের একটি দোকানের কাচ ভেঙে গাড়ি সমেত ঢুকে পড়ে সে। সেখানেই আটক করা হয় তাকে।

২০১৬ সালের বড়দিনের সময়ে এই একই জায়গায় একদুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছিলেন ১২ জন শহরবাসী।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই কমপক্ষে ১৩০ জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যকে ওই এলাকায় মোতায়েন করা হয়। আহতদের অনেককেই হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত চালকের গাড়ির নম্বর প্লেটটি বার্লিনের। নাশকতা, না নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, ঠিক কোন কারণে এই ঘটনা ঘটিয়েছে চালক তা খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ