শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র

আন্তর্জাতিক ডেস্ক / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

যুক্তরাষ্ট্রে সংস্কৃতির লড়াইয়ে সামনের সারিতে রয়েছে বই, স্কুল এবং গ্রন্থাগার৷ কী পড়া হবে, কী শেখানো হবে এ নিয়ে রক্ষণশীলদের নেতৃত্বে শুরু হয়েছে আন্দোলন৷ দেশজুড়ে শুরু হয়েছে নানা ধরনের বই নিষিদ্ধের দাবি।

এক কালো বাক্স ভর্তি রঙিন বই নিয়ে নিজের রান্নাঘরে এসছেন রবিন স্টিনম্যান৷ সেখান থেকে কয়েকটি বের করলেন তিনি৷ কাগজ সেঁটে বইগুলোর কিছিু অংশ আলাদা করে চিহ্নিত করা রয়েছে৷ বইগুলোর মধ্যে রয়েছে ‘সি হর্স: দ্য শায়েস্ট পিশ ইন দ্য সি’, সেপারেট ইজ নেভার ইকুয়াল: সিলভিয়া মেন্দেস অ্যান্ড হার ফ্যামিলিজ ফাইট ফর ডিসেগ্রেগেশন এবং স্টোরি অব রুবি ব্রিজেস৷

স্টিনম্যান মনে করেন, স্কুলের পড়াশোনায় কতটা গলদ রয়ে যাচ্ছে, এই পৃষ্ঠাগুলোই তার প্রমাণ৷

মামস ফর লিবার্টি নামে একটি সংগঠনের সভাপতি তিনি৷ এটি টেনেসি রাজ্যের উইলিয়ামসন কাউন্টিতে রক্ষণশীল বাবা-মায়েদের একটি সংগঠন৷ সন্তানদের পড়াশোনার বিষয়বস্তু নিয়ে বাবা-মায়ের কথা বলার অধিকার নিয়ে কাজ করে এই সংগঠন৷ পাবলিক স্কুলে কিছু বই যেভাবে পড়ানো হয়, এ নিয়ে আপত্তি তুলেছে সংগঠনটি৷

স্টিনম্যান বলেন, ‘‘স্কুল আমার সন্তানের ওপর কোনো আদর্শ চাপিয়ে দিতে পারে না৷ স্কুলে তাদের লিখতে এবং পড়তে শেখা, গণিত এবং বিজ্ঞান বোঝাতে হবে, যাতে তারা জীবনে উন্নতি করতে পারে৷ কিন্তু এই পাঠ্যসূচিতে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে, শিশুদের মধ্যে সেটি ছড়িয়ে দেয়া হচ্ছে৷

গত বছরের শেষদিকে মামস ফর লিবার্টি টেনেসি ডিপার্টমেন্ট অব এডুকেশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানায়৷ তাদের দাবি ‘বই এবং শিক্ষা উপকরণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অ্যামেরিকা বিরোধী, শ্বেতাঙ্গ বিরোধী এবং মেক্সিকান বিরোধী’ এবং এসবের মাধ্যমে ‘পক্ষপাতমূলক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে যাতে শিশুরা নিজের দেশ, নিজেকে এবং একে অপরকে ঘৃণা করতে শিখছে’৷

এই অভিযোগ অবশ্য খারিজ হয়ে গেছে৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই রক্ষণশীলরা এমন নানা আন্দোলন শুরু করেছেন৷ বিশেষ করে বর্ণবাদ, লিঙ্গ এবং যৌনতাকে যেভাবে পড়ানো হয়, এ নিয়ে তাদের ব্যাপক আপত্তি৷

সূত্র: ডয়েচে ভেলে


এই ক্যাটাগরির আরো সংবাদ