শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আবুধাবিতে গ্যাস বিস্ফোরণে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক রেস্টুরেন্টে বিস্ফোরণে দুই জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে।

সোমবার (২৩ মে) অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

পুলিশ টুইটারে এ খবর জানিয়ে বলেছে, প্রাথমিক খবরে ৬৪ জন সামান্য আহত, ৫৬ জন মাঝারি আহত ও দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সূত্র আরো বলছে, আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই ছয়টি ভবনের সম্মুখভাগ এবং কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী দ্য ন্যাশনাল নিউজপেপারকে জানিয়েছেন, দুপুরের খাবার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। প্রথম শব্দটি আস্তে ছিল। কিন্তু পরের বিস্ফোরণের শব্দ ছিল বিকট।

এসব বিস্ফোরণের জন্যে কর্তৃপক্ষ অস্বাভাবিক কোন কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

আবুধাবিতে গত ১৭ জানুয়ারি ইয়েমেনী বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিন তেল শ্রমিক নিহত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে সৌদি সামরিক জোটের অংশীদার। এই জোট ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধ সরকারকে সমর্থন দিয়ে আসছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ