শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

পুতিনের উৎখাতে রাশিয়াতে বিদ্রোহ শুরু!

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২

রাশিয়ার অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উৎখাত এখন সময়ের অপেক্ষামাত্র। আর এটা হবেই। চাঞ্চল্যকর এমন দাবি করলেন ইউক্রেন সেনার মেজর জেনারেল কিরিলো বুদানভ।

স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিরিলো দাবি করেন, অগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এই যুদ্ধ অন্য দিকে মোড় নেবে। এবং বছর শেষে যুদ্ধ শেষও হয়ে যাবে। তার কথায়, “যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে হারে, তা হলে পুতিনের উৎখাত নিশ্চিত। শুধু তাই নয়, ভেঙে পড়বে রাশিয়াও।”

আর এই পরিস্থিতিই রাশিয়ার নেতৃত্বের বদল ঘটাবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই রাশিয়ার ভেতরে শুরু হয়ে গিয়েছে বলে দাবি কিরিলোর। তা হলে কি তিনি পুতিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের কথা বলতে চাইছেন?

এই প্রশ্ন করা হলে, কিরিলোর স্পষ্ট জবাব, “অবশ্যই। পুতিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পথেই হাঁটছে রাশিয়া। আর সেটা অনিবার্য।”

এটা যে প্রচারসর্বস্ব দাবি নয় সে কথাও জানিয়েছেন ইউক্রেনের সেনাকর্তা। তার দাবি, রুশ প্রেসিডেন্ট ক্যানসারে আক্রান্ত। অসুস্থ। মানসিক এবং শারীরিক দিকে থেকে দুর্বল হয়ে পড়েছেন।

শুধু কিরিলোভ নন, এর আগেও বেশ কয়েকটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে পুতিন গুরুতর অসুস্থ। কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছিল। যেখানে রুশ প্রেসিডেন্টের হাত-পা কাঁপতে দেখা গিয়েছিল। তার পর থেকেই আলোচনা তুঙ্গে পুতিনের স্বাস্থ্য নিয়ে। যদিও ক্রেমলিন পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ