শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

আফগানিস্তানে সন্ত্রাসীর গুলিতে নারী সমাজকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
ফ্রেশতা কোহিস্তানি (ছবি সংগৃহীত) ।

আফগানিস্তানে সন্ত্রাসীর গুলিতে নিজ বাড়ির সামনেই খুন হয়েছেন সমাজকর্মী ফ্রেশতা কোহিস্তানি। খবর এএফপির।

বৃহস্পতিবার বিকেলে হওয়া এই হামলায় ফ্রেশতার এক ভাইও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। হামলার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএফপি বলছে, বৃহস্পতিবার মোটরবাইকে চেপে ফ্রেশতার সামনে হাজির হয় অজ্ঞাত দুষ্কৃতীরা। তারপর তাকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফ্রেশতার। হামলায় গুলিবিদ্ধ হন তার এক ভাইও। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তারও পরবর্তীতে মৃত্যু হয়।

আফগানিস্তানের কাপিসা প্রদেশের কোহিস্তান জেলার হেস-ই-আওয়াল এলাকায় বসবাস করতেন ফ্রেশতার। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেশতা জানান, তিনি খুনের হুমকি পাচ্ছেন। প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন।

নারী অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ২৯ বছরের ফ্রেশতা। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে আবদুল্লা আবদুল্লার হয়ে প্রচারেও ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি নারী অধিকার নিয়ে মানুষকে সচেতন করতে কাবুলসহ দেশের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন তিনি।

আফগান সরকার এবং তালেবানের মধ্যকার শান্তি বৈঠক চলাকালীন সম্প্রতি সে দেশে রাজনীতিক, সাংবাদিক এবং সমাজকর্মীদের ওপর হামলা এবং খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ফ্রেশতার ওপর যেভাবে হামলা চালানো হয়, অবিকল একই ধাঁচে গুলি করে খুন করা হয়েছে বহু বিশিষ্ট মানুষকে।

গেল বুধবার কাবুলে প্রকাশ্য দিনের আলোয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন মহম্মদ ইউসুফ রশিদ নামের এক ব্যক্তি। নির্বাচনী দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী একটি সংগঠন চালাতেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ