শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শ্রীলঙ্কায় সংঘর্ষে ক্ষমতাসীন দলের এমপি নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

শ্রীলঙ্কার কলম্বোতে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের অস্ত্রধারী সমর্থকরা হামলা চালায়। পরে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ক্ষমতাসীন দলের এক এমপি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সোমবার (৯ মে) এই খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। ওই এমপির নাম অমরাকীর্থি আথুকোরালা।

শ্রীলঙ্কান কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছেন, নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন অমরাকীর্থি। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরেন। এ সময় তিনি গুলি চালালে দুই ব্যক্তি আহত হন। এরপর তিনি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে তার মরদেহ পাওয়া যায়।

এদিকে সোমবার রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কান পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের সঙ্গে নিজের সমর্থকদের সংঘর্ষের মধ্যেই আজ মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে সরকারি সূত্র বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন।

মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র রোহান ওয়েলিভিটা বলছেন, ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়া দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ৭৬ বছর বয়সী মাহেন্দা রাজাপাকসে পদত্যাগপত্র জমা দেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘নতুন ঐক্যমতের সরকার’ গঠনের জন্য পথ পরিষ্কার করতেই প্রেসিডেন্টের অনুরোধে তিনি পদত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ