শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি।

বুধবার তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে শপথ নেন।

৩৩ বছরের বিলওয়ালকে প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে শপথ পড়ান প্রেসিডেন্ট আরিফ আলভি। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ, সাবেক প্রেসিডেন্ট ও বিলওয়ালের বাবা আসিফ আলি জারদারি একং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অন্যান্য নেতারা।

২০১৮ সালে প্রথমবারের মতো পাকিস্তান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন বিলওয়াল। এরপরএবারই প্রথম তিনি পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ পেলেন। বিলওয়ালের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ঝালাই করা এবং প্রতিবেশী ভারতের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করা।

অনাস্থা ভোটে ইমরান খানকে হটিয়ে গত ১১ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হন দেশটির পার্লামেন্টের প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) চেয়ারম্যান শেহবাজ শরিফ। নানা নাটকীয়তার পর ১৯ এপ্রিল শপথ নেয় শেহবাজের নেতৃত্বাধীন মন্ত্রিসভার ৩১ মন্ত্রী ও ৩ প্রতিমন্ত্রী।

তবে সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিলাওয়াল; এবং শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হলেও পররাষ্ট্রমন্ত্রীর পদটি ফাঁকা ছিল এতদিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ