শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বিদায়ের আগেই সৌদিকে অস্ত্র দিতে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

হোয়াইট হাউস থেকে বিদায়ের আগেই সৌদি আরবের কাছে ৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যমের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।

এটাকে ‘নৈতিক অবনমন’ হিসেবে উল্লেখ করেছেন একজন বিশেষজ্ঞ।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, মঙ্গলবার কংগ্রেসকে পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করেছে যে রিয়াদের কাছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এবং আকাশ থেকে ভূমিতে হামলায় সক্ষম অস্ত্র বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে তারা। যার মূল্য ৪৭ কোটি ৮০ লাখ ডলার।

সরাসরি সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রি করতে সক্ষম হবে মার্কিন অস্ত্র প্রস্তুতকারী রেইথন প্রযুক্তি কর্পোরেশন। তবে তার আগে কারখানাটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাইসেন্স পেতে হবে।

আর ওয়াশিংটন পোস্ট বলছে, চুক্তি অনুসারে উপসাগরীয় দেশটিতেও অস্ত্র উৎপাদন করা হতে পারে। ২০১৯ সাল থেকে এই চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে।

এছাড়া এই চুক্তিতে অভ্যন্তরীণ নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। যার মূল্য হবে ৯ কোটি ৭০ লাখ ডলার। সৌদি আরবের একজন গোঁড়া সমর্থক হিসেবে আখ্যায়িত করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা ও ইয়েমেন যুদ্ধের ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ব্যক্তিগতভাবে সুরক্ষা দিয়ে আসছেন ট্রাম্প।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির অস্ত্র ও নিরাপত্তা কর্মসূচির পরিচালক উইলিয়াম হারটুং বলেন, সৌদি আরব যখন ইয়েমেনে বোমা হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক লোকজনকে হত্যা করছে, তখন দেশটির কাছে অস্ত্র বিক্রির সময় এটি না। এটাকে জঘন্য বলে মন্তব্য করেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ