শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

রুশ সামরিক প্রধানদের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

রাশিয়ার সামরিক প্রধানদের লক্ষ্য করে ব্রিটেন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এদিকে রাশিয়ার সৈন্যদের হাতে ইউক্রেনের নাগরিকদের রক্তের দাগ লাগায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মস্কোর নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।

যুদ্ধক্ষেত্রে নৃশংসতা চালানো জেনারেলদের এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনীকে সহযোগিতা করা ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস টুইটার বার্তায় বলেন, ‘হাতে ইউক্রেনের নাগরিকদের রক্তের দাগ লাগায় তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য সরকার ধরে নিয়েছে যে বেসামরিক অবকাঠামো লক্ষ্যকরে চালানো রাশিয়ার বোমা হামলা উদ্দেশ্যমূলক।

কালো তালিকাভূক্ত করা এসব ব্যক্তির মধ্যে রয়েছেন, রাশিয়ার একটি সামরিক ইউনিটের প্রধান লে: কর্ণেল আজাতবেক ওমুরবাকভ। এ ইউনিটের বিরুদ্ধে রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ রয়েছে। ইংরেজি ভাষার সংবাদমাধ্যমে তার ডাক নাম দেয়া হয়েছে ‘বুচার কসাই’।

সরকারের ওয়েবসাইটে হালনাগাদ করা এ নামের তালিকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভের নামের পাশাপাশি তিন জেনারেলেরও নাম রয়েছে। এ তালিকায় ভারপ্রাপ্ত জরুরি পিরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার চুপ্রিয়ানের নামও অন্তর্ভূক্ত করা হয়েছে।

কালো তালিকায় অন্তর্ভূক্ত করা সংস্থার মধ্যে রয়েছে কালাশনিকভ অস্ত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তারা একে-৪৭ রাইফেল তৈরির জন্য বিখ্যাত। যুক্তরাজ্য জানায়, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে এ প্রতিষ্ঠানের তৈরি অস্ত্র ব্যবহার করছে।

এদিকে রাশিয়ার সামরিক সরঞ্জামাদি পরিবহণ করায় দেশটির রেলওয়েজ মনোপলি ও এর সিইও ওলেগের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করে।

পৃথকভাবে যুক্তরাজ্য সরকার রাশিয়ার সিলভার, কাঠ জাতীয় পণ্য ও ক্যাভিযারের ওপর আমদানি নিষেধাজ্ঞাসহ আরো বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, “যুক্তরাজ্যের নতুন পদক্ষেপের লক্ষ্য সার্বভৌম একটি দেশের ওপর পুতিনের বর্বর ও অযৌক্তিক হামলার জন্য তার দেশের অর্থনীতির আরো চাপ সৃষ্টি করা।”


এই ক্যাটাগরির আরো সংবাদ