শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মালয়েশিয়ার বন্দিশিবির থেকে পালাল ৫২৮ রোহিঙ্গা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মালয়েশিয়ায় পেনাং রাজ্যের এক বন্দিশিবির থেকে ব্লকের দরজা ও ব্যারিয়ারের গ্রিল ভেঙে ৫২৮ রোহিঙ্গা পালিয়েছে। এ সময় মহাসড়কে গাড়ির ধাক্কায় ছয় রোহিঙ্গা অভিবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। (সূত্র: দ্য স্ট্রেট টাইমস্)

পেনাং পুলিশের প্রধান দাতুক মোহাম্মাদ সুহেলি মোহাম্মদ জেইন বলেন, বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়ার উত্তর-পশ্চিম উপকূলের রাজ্য পেনাংয়ের সুঙ্গাই বাকাপের অস্থায়ী ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ৫২৮ জন রোহিঙ্গা বন্দি পালিয়েছেন। বন্দিদের মধ্যে ছয়জন উত্তর-দক্ষিণ হাইওয়ের রাস্তা পারাপারের সময় সকাল ৬টা ৫০ মিনিটের দিকে একটি গাড়ির ধাক্কায় তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং দুজন ছেলে-মেয়ে ছিল।

অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ এক বিবৃতিতে বলেন, পালানোর চেষ্টাকালে ৩৬২ জন বন্দিকে ফের গ্রেফতার করা হয়েছে। অন্য অবৈধ অভিবাসীদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। তারা সবাই ব্লকের দরজা ও ব্যারিয়ারের গ্রিল ভেঙে পালানোর চেষ্টা করেন। পলাতকদের অবস্থান সম্পর্কে যে কোনো তথ্য অবিলম্বে ইমিগ্রেশন বিভাগ বা পুলিশকে জানাতে দেশটির নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ