শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

প্রেসিডেন্টের অসম্মতি, পাকিস্তানের মন্ত্রিসভার শপথ পেছাল

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল সোমবার। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে রাজি না হওয়ায় শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফ দায়িত্ব নেওয়ার পর দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনে এক সপ্তাহ বিলম্ব হয়ে গেছে এরইমধ্যে

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি মন্ত্রীদের শপথ পড়াতে পারবেন না জানানোর পর প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

পাকিস্তানের সময় সোমবার দিবাগত রাত সাড়ে আটটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করার পর জানানো হয়, প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতার কথা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ