শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সৌদিতে ১০০ ইমামকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
প্রতীকী ছবি

জুমার খুতবায় মুসলিম ব্রাদারহুডের নিন্দা না করায় ১০০ ইমাম ও ধর্ম প্রচারককে বরখাস্ত করেছে সৌদির ধর্ম মন্ত্রণালয়।

দেশটির মক্কা ও আল-কাসিম এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সৌদি গ্যাজেট জানিয়েছে।

খবরে বলা হয়, গত ১৩ নভেম্বর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে খুতবায় আলোচনা করতে ইমামদের নির্দেশনা দেয় সৌদির ধর্ম মন্ত্রণালয়। কিন্তু অনেক মসজিদে এ নির্দেশনা সেভাবে পালন করা হয়নি।

দুই সপ্তাহ পর্যালোচনার পর নির্দেশ অমান্যকারীদের তালিকা করে তাদের বরখাস্তের আদেশ দিয়েছেন সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লাতিফ আল শায়খ।

২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে দেশটিতে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে সৌদি আরব।

সম্প্রতি দেশটিতে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে নতুন করে প্রচারণা শুরু হয়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশটির কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমেও সংগঠনটির বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচারণা।গত মাসে সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ ব্রাদারহুডকে একটি ‘বিচ্যুত গ্রুপ’ বলে আখ্যা দেন এবং সংগঠনটির সঙ্গে ‘ইসলামের কোনো সম্পর্ক নেই’ বলেও উল্লেখ করেন।এর পরপরই সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা মজলিস হায়াত কিবার আল-উলামা এ বিষয়ে এক বিবৃতি দেয়।

বিবৃতিতে ব্রাদারহুডে সৌদি জনগণে যোগ দেয়া এবং তাদের প্রতি ‘সহমর্মিতা’ দেখানো বিষয়েও সতর্ক করে দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ