শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

ভারতীয় সেনাবাহিনী মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎ‌ক্ষেপণ করেছে।

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশার বালেশ্বর থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎ‌ক্ষেপণ করা হয়। লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) টুইট করে ক্ষেপণাস্ত্রের সফল উৎ‌ক্ষেপণের কথা জানিয়েছে। টুইটে ডিআরডিও লিখেছে, ‘ভূমি থেকে আকাশ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে আঘাত করেছে সেই ক্ষেপণাস্ত্র।’

ডিআরডিও এবং ইসরাইলের যৌথ উদ্যোগে ভারতীয় সেনার জন্য এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এক সঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। সর্বাধিক ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের।

গত বুধবারই ভূমি থেকে ভূমি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষা করা হয়েছিল আন্দামান ও নিকোবরে। এ ছাড়াও ফেব্রুয়ারির গোড়াতেই দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে নৌসেনা। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ