শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ইংল্যান্ডে শুরু হচ্ছে কোভিড টিকার চতুর্থ ডোজ

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

চলতি সপ্তাহে কোভিড টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড।

সর্বশেষ এই বুস্টার ডোজ কেয়ার হোমের বাসিন্দা এবং যাদের বয়স ৭৫ বছরের বেশি প্রথমে তাদের দেওয়া হবে। রোববার ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ ঘোষণা দেয়।

এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখকে এই ডোজ দেয়া হবে। এছাড়া ছয় লাখ লোককে আগামী সপ্তাহে টিকা নেয়ার বুকিং দেয়ার আহ্বান জানানো হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘আমাদের ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে অসংখ্য জীবন বেঁচে গেছে। এটি একটি প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে, যা আমাদেরকে কোভিডের সাথে বাঁচতে শিখিয়েছে।’

এদিকে, ওমিক্রন ধরনের কারণে ব্রিটেনজুড়ে আবারও সংক্রমণ বাড়ছে। বর্তমানে প্রতি ২০ জনে একজন কোভিডে আক্রান্ত হচ্ছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার বলেছেন, আমরা চতুর্থ ডোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনের কারণে এটি দিচ্ছি। উল্লেখ্য, কোভিড সংক্রমণ বিশ্বের যে কটি দেশে সবচেয়ে বেশি হয়েছে ব্রিটেন তার একটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ