শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কাশ্মীরের বাজারে বিস্ফোরণে নিহত ১, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ব্যস্ততম বাজারে জঙ্গি গোষ্ঠীর গ্রেনেড বিস্ফোরণে অন্তত এক জনের মৃত্যু এবং এক কিশোরী ও পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় আমিরা কাদাল ব্রিজের কাছেই হরি সিং হাই মার্কেটে আচমকা ওই বিস্ফোরণ হয়।

শ্রীনগর পুলিশ জানিয়েছে, একজন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক কিশোরীও জখম হয়েছেন। অন্য়দিকে স্পিল্ন্টারের আঘাতে ২৩ জন সাধারণ মানুষ ও এক পুলিশ কর্মী জখম হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।

শ্রীনগরের পুলিশ সুপার রাকেশ বালাওয়াল বলেন, ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববারের ব্যস্ততম বাজারে ভিড়ের মধ্যেই ওই গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। মধ্য কাশ্মীর পুলিশের ডিআইজি সুজিত কুমার বলেন, সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চারদিকে নিরাপত্তারক্ষী ছিলেন। সেখানে কোনও ঘাটতি ছিল না।

এদিকে সাধারণ মানুষকেও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তবে পুলিশের দাবি, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকেই টার্গেট করা হয়েছিল। আহত ওই পুলিশকর্মীর পায়ে আঘাত লেগেছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়ে ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ওমর আবদুল্লাহ টুইট করে জানান, এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে কিছুটা ক্ষোভ প্রকাশ করে পিপলস ডেমক্র্যাটিক পার্টির সভাপতি মেহেবুবা মুফতি বলেছেন, ভারত ও পাকিস্তান কেউই এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। জীবন দিয়ে মাসুল গুণছেন কাশ্মীরের সাধারণ মানুষ। সূত্র- হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ