শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ইউক্রেন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

ইউক্রেনের কিয়েভ শহরকে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী।

এমন একটি মুহুর্তে যুদ্ধবিরতির লক্ষ্যে রুশ ও ইউক্রেনিয়ান কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা বুধবার সন্ধ্যায় শুরু হচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

এ দফার বৈঠক কোথায় হবে তা বলা হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমাদের প্রতিনিধিদল কথা শুরু করতে প্রস্তুত।’

বেলারুশ সীমান্তে প্রথম দফার বৈঠকে কোনো বোঝাপড়া হয়নি।

প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদনিস্কি এ দফাতেও রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে খবরে বলা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে আসন্ন বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে।

ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্টোভিচ সাসপ্লাইন টিভিকে বলেছেন, ‘আমার মনে হয়না কোনো কিছু বদলাবে, একই রকম থাকবে। আমরা আমাদের দাবিতে অনড় থাকবো। সেই একই মানুষজন থাকছে।’

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রথম সপ্তাহ শেষে দেখা যাচ্ছে, ভ্লাদিমির পুতিন যেমনটা ভেবেছিলেন অথবা তার জেনারেলরা তাকে যেরকম ধারণা দিয়েছিলেন, তার চেয়েও অনেক শক্তভাবে পাল্টা লড়াই করতে শুরু করেছে ইউক্রেন। কিন্তু এই যুদ্ধে শেষ পর্যন্ত কি হতে পারে, সেটা বলার মতো সময় এখনো আসেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ