শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ইউক্রেন সংকট মোকাবেলায় কূটনৈতিক সুযোগ দেখছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কূটনৈতিকভাবে ইউক্রেন সমস্যার সমাধানের অঙ্গীকার করেছেন। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এখনও রুশ হামলার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে তারা নিষেধাজ্ঞার প্রস্তুতিও রেখেছেন।

এর আগে রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও বিশ্লেষকদের উদ্ধৃত করে মঙ্গলবার বাইডেন বলেছেন, রুশ সৈন্যরা এখনও হুমকিমূলক পরিস্থিতি তৈরি করে রেখেছে।
তিনি বলেন, যা কিছুই ঘটুক যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

বাইডেন সতর্ক করে আরো বলেন, আমরা কূটনৈতিকভাবেও প্রস্তুত রয়েছি। রাশিয়া হামলা চালালে তার প্রতিউত্তর দেয়ার জন্যও প্রস্তুত আছি। রাশিয়ার হামলা চালানোর সম্ভাবনা এখনও প্রবল।

উল্লেখ্য, এর আগে মস্কোর প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন পরিকল্পিত মহড়া শেষে কিছু সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে আনা হচ্ছে। এছাড়া মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এর সাথে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়া অবশ্যই যুদ্ধ চায় না। সমস্যা সমাধানে পশ্চিমাদের সাথে তারা কূটনৈতিক সমাধানেই আগ্রহী।


এই ক্যাটাগরির আরো সংবাদ