শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ওই বিবৃতিতে বাইডেন ওই হামলা অভিযানে নিয়োজিত বাহিনীকে ধন্যবাদ জানান। অভিযান শেষে সবাই নিরাপদে দেশে ফিরেছেন বলেও নিশ্চিত করেন তিনি।

সিরিয়া থেকে প্রথম প্রতিক্রিয়ায় একজন জানান, বিরোধী নিয়ন্ত্রিত শহর আতমেহতে মার্কিন অভিযানে আরও ছয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ‍যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশে অবস্থিত ওই এলাকায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার অবতরণ করে। স্থানীয় সূত্র জানায়, এসময় সেনারা কঠোর প্রতিরোধের সম্মুখীন হন। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি। মার্কিন বাহিনী ফিরে যাওয়ার আগে সেখানে দুই ঘণ্টা গুলি বিনিময় হয়।

সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ