শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

আফগান কর্মকর্তাদের হত্যার প্রমাণ আছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
মহাসচিব আন্তোনিও গুতেরেস

তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে, সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনী এবং যারা আন্তর্জাতিক সৈন্যদের সাথে কাজ করেছিল এমন শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। 

রবিবার বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “আফগানিস্তানের সাবেক সরকার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সাথে সংশ্লিষ্টদের “সাধারণ ক্ষমা” ঘোষণা করা সত্ত্বেও, তালেবান বা এর সহযোগীদের দ্বারা নিহতদের “দুই-তৃতীয়াংশেরও বেশি” বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বলে অভিযোগ পাওয়া গেছে।

গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলেছেন, “আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশনও সে দেশে কর্মরত ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠী বা “আইএসআইএল-কেপির সাথে জড়িত সন্দেহে অন্তত ৫০ ব্যক্তির বিচারবহির্ভূত হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ” পেয়েছে।”

গুতেরেস আরও বলেন, “মানবাধিকার রক্ষক এবং গণমাধ্যম কর্মীরাও “আক্রমণ, ভয়ভীতি, হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার, দুর্ব্যবহার এবং হত্যার শিকার হচ্ছেন”।”

মহাসচিব বলেন, জাতিসংঘের মিশনগুলি স্বল্প মেয়াদে গ্রেপ্তার, মারধর এবং ভয় দেখানোর ৪৪টি মামলা নথিভুক্ত করেছে, যার মধ্যে ৪২টির জন্য তালেবান দায়ী।

এপি’র প্রতিবেদনে, মহাসচিব বর্তমান পরিবেশে জাতিসংঘের রাজনৈতিক মিশনের জন্য অগ্রাধিকারগুলো প্রস্তাব করেছেন, সে দেশে ব্যাপক ক্ষুধা ও অর্থনৈতিক পতন রোধ করতে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তালেবানকে নারীর অধিকার ও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা


এই ক্যাটাগরির আরো সংবাদ