শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভারতে খোলা বাজারে মিলবে করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

ভারতে খোলা বাজারে মিলবে করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিন-কোভিশিল্ড, প্রতি টিকার দাম হতে পারে ২৭৫ টাকা। তবে এর ওপরে আরও ১৫০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে।

বৃহস্পতিবারই খোলা বাজারে করোনার টিকা কোভ্যাক্সিন ও কোভিশিল্ড বিক্রি শুরুর অনুমতি দিয়েছে ডিসিজিআই।

শর্তসাপেক্ষে খোলা বাজারে বিক্রি শুরু হচ্ছে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)’-এর এই সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।’ সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই আগেই জানিয়েছিল, খোলা বাজারে টিকার দাম হতে পারে সর্বোচ্চ ২৭৫টাকা। এর সঙ্গে যুক্ত হতে পারে সার্ভিস চার্জ বাবদ আরও দেড়শো টাকা।

বর্তমানে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১২০০ টাকা। কোভিশিল্ডের প্রতি টিকার দাম ৭৮০টাকা। এর মধ্যে সার্ভিস চার্জ বাবদ ১৫০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু খোলা বাজারে টিকার দাম ২৭৫টাকার মধ্যেই রাখার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে খবর।

সূত্রের খবর, ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)’-কে খোলা বাজারে টিকার দাম কত হতে পারে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, টিকার দাম যেন সাধারণের আয়ত্তের মধ্যে থাকে।

দেশের জনসংখ্যার ৯২ শতাংশ প্রাপ্তবয়স্কের টিকাকরণ হয়েছে (অন্তত একটি টিকা)। জনসংখ্যার ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক পেয়েছেন জোড়া টিকা। তার মধ্যে ৮০ শতাংশেরও বেশি মানুষ পেয়েছেন কোভিশিল্ড। (সূত্র: আনন্দবাজার অনলাইন)


এই ক্যাটাগরির আরো সংবাদ