শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস সনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বুধবার দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রকাশ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

রবার্ট কোচ ইনস্টিটিউট জানায়, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ১২ হাজার ৩২৩ জন আক্রান্ত ও ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

সংস্থাটি আরো জানায়, এখানে নতুন করে প্রতি লাখে আক্রান্তের হার ৫৮৪.৪ জনে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে জার্মানি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে আবারো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এসব পদক্ষেপের আওতায় যারা বুস্টার ডোজ গ্রহণ করেছে বা যারা ফুল ডোজ টিকা নিয়েছে বা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে কেবলমাত্র সীমিত পরিসরে তাদেরই বিভিন্ন বার ও রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এছাড়া ১০ জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদের অধিকাংশ অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ