শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ টিকার প্রস্তাব ডেনমার্কের

আন্তর্জাতিক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ড্যানিশ সরকার বুধবার জানিয়েছে, তারা ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অধিক ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিচ্ছে। খবর এএফপি’র।

স্বাস্থ্যমন্ত্রী মাগনুস হিউনিকি বলেন, কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোর লড়াইয়ে এই পদক্ষেপ একটি ‘নতুন অধ্যায়ের’ সূচনা।

এক সংবাদ সম্মেলনে হিউনিকি বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ নাগরিকদের’ মধ্যে যারা শরৎকাল চলাকালে তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদেরকে ডেনমার্ক চতুর্থ ডোজ টিকা দেয়ার প্রস্তাব দিচ্ছে।

তিনি দেশটিতে ১৯ ডিসেম্বর থেকে বন্ধ রাখা সাংস্কৃতিক কেন্দ্রগুলো ফের খুলে দেয়ারও ঘোষণা দেন।

বুধবার প্রকাশিত সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ডেনমার্কে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৩৩ জন এই ভাইরাসে প্রাণ হারিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ