শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ব্রাজিলে বন্যায় ১৮ জনের মৃত্যু, গৃহহীন বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ব্রাজিলের বহিয়া রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এতে প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সেখানে নভেম্বর থেকে এ প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বহিয়া দমকল কর্মীরা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নদীতে পড়ে তিনি প্রাণ হারান।

বহিয়া নাগরিক সুরক্ষা সংস্থা সুদেক জানায়, সেখানে বন্যার ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছে এবং ১৯ হাজার ৫৮০ জন গৃহহীন হয়ে পড়েছে এবং আরো ১৬ হাজার ১ জন বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এনিয়ে সেখানে মোট প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সুদেক আরো জানায়, এ প্রকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকে আরো ২৮৬ জন আহত হয়েছে।

দুর্যোগের কারণে ৪ লাখ ৩০ হাজার ৮শ’ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে সেখানের পরিস্থিতির আরো অবনতি ঘটতে দেখা যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ