শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

আমিরাতের সবুজ তালিকায় ৭৩ দেশ, নেই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাস মহামারিতে ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করে বিশ্বের ৭৩ দেশের ‌‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধি-নিষেধ আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। শনিবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ ঘোষণা দিয়েছে।

মহামারিতে বিপর্যস্ত ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ এই তালিকায় থাকলেও নেই বাংলাদেশ। নতুন ঘোষণা অনুযায়ী, হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবু ধাবিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।

তবে আমিরাতে পৌঁছানোর পর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে।

হালনাগাদ সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ দিনের মাথায় করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। এছাড়া সবুজ তালিকায় ঠাঁই পাওয়া দেশের টিকা না নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ এবং নবম দিনে দুই দফায় পিসিআর পরীক্ষা করাতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের করোনাভাইরাস মহামারির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত এই সবুজ তালিকা তৈরি করে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ বলেছে, কঠোর এই ভ্রমণ বিধি-নিষেধের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করা।

আমিরাতের সবুজ তালিকায় যেসব দেশ

• আলবেনিয়া

•আর্মেনিয়া

• অস্ট্রেলিয়া

• অস্ট্রিয়া

• আজারবাইজান

• বাহরাইন

• বেলারুশ

•বেলজিয়াম

• বসনিয়া ও হার্জেগোভিনা

• ব্রাজিল

• বুলগেরিয়া

• মিয়ানমার

• কম্বোডিয়া

• কানাডা

• চীন

• ক্রোয়েশিয়া

• সাইপ্রাস

• চেক প্রজাতন্ত্র

• ডেনমার্ক

• ফিনল্যান্ড

• ফ্রান্স

• জর্জিয়া

• জার্মানি

• গ্রিস

• হংকং

• হাঙ্গেরি

• ইন্দোনেশিয়া

• ইরান

• ইরাক

• ইসরায়েল

• ইতালি

• জাপান

• জর্ডান

• কাজাখস্তান

• কুয়েত

• কিরগিজস্তান

• লাওস

• লাটভিয়া

• লেবানন

• লুক্সেমবার্গ

• মালয়েশিয়া

• মালদ্বীপ

• নেদারল্যান্ডস

• নরওয়ে

• ওমান

• পাপুয়া নিউ গিনি

• ফিলিপাইন

• পোল্যান্ড

• পর্তুগাল

• কাতার

• আয়ারল্যান্ড

• রোমানিয়া

• রাশিয়া

• সৌদি আরব

• সার্বিয়া

• সিঙ্গাপুর

• স্লোভাকিয়া

• স্লোভেনিয়া

• দক্ষিণ কোরিয়া

• স্পেন

• সুইডেন

• সুইজারল্যান্ড

• সিরিয়া

• তাইওয়ান

• তাজিকিস্তান

• থাইল্যান্ড

• ইয়েমেন

• তুরস্ক

• তুর্কমেনিস্তান

• ইউক্রেন

• যুক্তরাজ্য

• মার্কিন যুক্তরাষ্ট্র

• উজবেকিস্তান

সূত্র: গালফ নিউজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ