শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ওমিক্রন সংক্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজারে। এর আগে বৃহস্পতিবারও ২৪ ঘণ্টায় এই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার জন। ব্রিটিশ বিজ্ঞানীদের মতে, আগামী দিনে সংক্রমণ আরও ব্যাপক হারে বাড়লেও আশ্চর্যের কিছু নেই। 

বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত ওমিক্রনের মাধ্যমেই করোনার আর একটি ঢেউ আসছে ব্রিটেনে। এরইমধ্যে লন্ডনের মেয়র শহরের প্রতিটি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ব্রিটেনে ওমিক্রন আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আছেন  এই ভ্যারিয়েন্টে আক্রান্ত ৮৫ জন।

বিজ্ঞানীদের মতে, কোভিড বিধি-নিষেধ যদি আরও কঠোর না করা হয়, তাহলে ভবিষ্যতে দৈনিক ৩ হাজার ওমিক্রন আক্রান্ত হাসপাতালে ভর্তি হবেন।

তারা বলছেন, ওমিক্রন  কতটুকু বিপজ্জনক এখনও জানা যায়নি। তবে ডেল্টা ভ্যারিয়ান্টের তুলনায় এর উপসর্গ মৃদু হতে পারে। কিন্তু ডেল্টার চেয়ে এটি বেশি ছোঁয়াচে।

লন্ডনে গত এক সপ্তাহে কোভিড হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ। কয়েকজন স্বাস্থ্যকর্মীও ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ