শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএন’র।

সোমবার প্রকাশিত খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার শরীরে করোনার হালকা উপসর্গ দেখা যায়। এরপর তার করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো আরও হয়েছে, ‘রবিবার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর থেকেই অসুস্থতা বোধ করতে থাকেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।’

 

প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, সিরিল রামাফোসা বর্তমানে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ