শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ভারতে ক্রমশ বাড়ছে ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

ভারতে গত কয়েকদিনের তুলনায় রবিবার ওমিক্রনের দাপট অনেকটাই বেড়ে গেছে। বিগত সপ্তাহে করোনার নতুন প্রজাতি নিয়ে আশঙ্কা তৈরি হলেও। এবার সেই উদ্বেগের আগুনে ঘি ঢেলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হল ৩৭।

সংবাদসংস্থা এএনআই জানায়, নাগপুরে এক ৪০ বছর বয়সি করোনা পিজিটিভ রোগীর দেহে ধরা পড়েছে ওমিক্রন। পৌরসভার কমিশনার রাধাকৃষ্ণণ বি, এই খবরের নিশ্চয়তা দিয়েছে। কর্নাটক, দিল্লি, গুজরাট, অন্ধ্রপ্রদেশের পর এবার নাগপুরেও হানা দিয়েছে ওমিক্রন।

রবিবার, চণ্ডীগড় এবং অন্ধ্রপ্রদেশে দু’জনের শরীরে পাওয়া গিয়েছিল করোনা ভাইরাসের নতুন প্রজাতি। আক্রান্তরা যথাক্রমে ইতালি এবং আয়ারল্যান্ড ফেরত, এমনটাই জানা গিয়েছিল। চণ্ডীগড়ে ওমিক্রন আক্রান্ত ব্যক্তির বয়স ২০ বছর। ২২ নভেম্বর ইতালি থেকে তিনি ভারতে এসেছিলেন। পয়লা ডিসেম্বর তিনি করোনা আক্রান্ত হন। এবার তার শরীরেই ওমিক্রন ভাইরাস ধরা পড়ে। চণ্ডীগড়ের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি ফাইজার টিকার দুটো ডোজ নিয়েছেন।

অন্যদিকে, রবিবারই অন্ধ্রপ্রদেশের প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৩৪ বছর। বিশাখাপত্তনমে তিনি করোনা আক্রান্ত হন। এছাড়াও, এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ১৭, রাজস্থানে ৯, গুজরাটে ৩, কর্ণাটকে ২ এবং দিল্লিতে ২ জনের শরীরে মিলেছে ওমিক্রন।

এদিকে, জানুয়ারিতেই কি ভারতে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ? দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই মাথাচাড়া দিয়ে উঠেছে এমন আতঙ্ক।

এই উদ্বেগের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডব্লিউএইচও’র দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ড. পুনম ক্ষেত্রপাল। তিনি বলেন, ‘করোনা এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বের অন্য দেশগুলিতে যেভাবে নয়া ভ্যারিয়ান্ট ওমিক্রন ছড়াচ্ছে, তাতে ঝুঁকি থেকেই যাচ্ছে। সম্ভাবনাও অত্যন্ত বেশি। তবে নয়া ভ্যারিয়ান্ট মানেই যে সেটা ভয়ঙ্কর রকম খারাপ হবে, এমনটা নাও হতে পারে। তবে হ্যাঁ, পরিস্থিতিতে আবার বদল আসবে, সেটা নিশ্চিত।”

এই ওমিক্রন ইতিমধ্যেই বিশ্বের ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। মুম্বইয়ের ধারা বস্তিতে সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা নিয়েও উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে মুম্বইয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১১ ও ১২ ডিসেম্বর, এই দুদিন মুম্বাইয়ে বড় জমায়েতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদি কেউ ১৪৪ ধারা লঙ্ঘন করে, তাহলে ভারতীয় সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ