শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

জার্মানিতে কোভিডে মৃত্যু এক লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

জার্মানিতে করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত এক লাখেরও বেশি লোক কোভিড- ১৯ এ মারা গেছে। বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য সংস্থা এক ঘোষণায় এ কথা বলেছে।

জার্মানিতে সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৫১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একশ ১৯ জনে। রবার্ট কোচ ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে অ্যাঙ্গেলা মার্কেলের কাছ থেকে দায়িত্ব নিতে যাওয়া নতুন জোট সরকারের সামনে আসন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্বাস্থ্য সংকট মোকাবেলা। করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে দেশটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রসমূহ রোগীতে ভরে গেছে। কিছু হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে জার্মানি গত সপ্তাহে করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে।

দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের জন্যে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় টিকা দেয়ার নিম্নহারকে দায়ী করা হচ্ছে। জার্মানিতে প্রায় ৬৯ শতাংশ লোককে টিকার আওতায় নেয়া হয়েছে। যেখানে ফ্রান্সে ৭৫ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে।- বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ