শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

রাশিয়ার এস-৪০০ নিয়ে তুরস্কের ওপর আসছে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

রাশিয়া থেকে কেনা এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দুই মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরও পাঁচজন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। যে কোনো দিনই এ নিষেধাজ্ঞা ঘোষণা হতে পারে বলে সূত্রের বরাতে বলা হয়েছে। বার্ত সংস্থা রয়টার্স বলছে, এটি শুক্রবারেই ঘোষণা হতে পারে।

তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ ও এর প্রধান ইসমাইল দেমিরের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

তুরস্কের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইজেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক খুব ভালো নয়। ফলে নিষেধাজ্ঞা অবধারিত হতে পারে বলে জানিয়েছে আরব নিউজ।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, নিষেধাজ্ঞা কোনও কাজে আসবে না। কিন্তু এতে বিপরীত ফল হবে; সম্পর্কের ক্ষতি হবে।

তুরস্ক কূটনীতি এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের পক্ষপাতি। আমরা একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পদক্ষেপ মেনে নেব না বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়া গতবছর তুরস্কের কাছে স্থল থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির পর তুরস্ক সেগুলো পরীক্ষাও করে দেখেছে। তুরস্ক দাবি করছে, এ প্রতিরক্ষা ব্যবস্থা কারও জন্য হুমকি নয়। কেবল শত্রু মোকাবেলায়ই এগুলো ব্যবহার করা হবে।

কিন্তু যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে হুমকি হিসাবেই দেখছে এবং এর জেরে যুক্তরাষ্ট্র গতবছরই তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গি বিমান বিক্রি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ