শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

নেদারল্যান্ডসে থামছেই না লকডাউনবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

ইউরোপে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। এ অবস্থায় এরইমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন এবং করোনা বিধিনিষেধ কঠোর করা হয়েছে। লকডাউন জারি করা হয়েছে নেদারল্যান্ডসের বিভিন্ন শহরেও। তবে এর প্রতিবাদেই সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে।  

দেশটির রটারডাম শহরে পথে নেমে বিক্ষোভ শুরু করেছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে দেশটির পুলিশ বাহিনী। এ সময় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এই বিক্ষোভকে দাঙ্গা হিসেবেও উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি।

কারণ শুক্রবার সন্ধ্যার বিক্ষোভ থেকে রাস্তায় বহু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসময় পুলিশের বিরুদ্ধে পাথরও নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

রটারডাম শহরের পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভের পর ওই বিক্ষোভে বিশৃঙখলা সৃষ্টি করার অপরাধে ৫১ জনকে আটক করা হয়েছে।

নতুন করে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া এবং ইতালিতেও বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
করোনাকে নিয়ন্ত্রণে আনতে তিন সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে নেদারল্যান্ডসে। নতুন এই নিয়মের আওতায় রেস্তোরাঁ, বার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো রাত ৮ টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ