শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

উত্তেজনার ইতি টানতে তুরস্ক যাচ্ছেন আমিরাতের যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে বিরোধ চলছে দীর্ঘ দিন ধরে। সেই বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ককে উষ্ণ করতে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

তুরস্কের দুই কর্মকর্তা সোমবার জানিয়েছেন, আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন। খবর ফার্সটুডের

তুরস্কের এক কর্মকর্তারা জানান, আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের যুবরাজ তুরস্ক সফর করবেন এবং সে সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। তবে অন্য এক কর্মকর্তা জানান, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয় নি।

এক দশক আগে কথিত আরব বসন্ত বা ইসলামী জাগরণ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এর অংশ হিসেবে লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দু দেশের অবস্থান দুই মেরুতে। শুধুমাত্র সিরিয়া ইস্যুতে দু দেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল।

গত আগস্ট মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানান, তার দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে এক অসাধারণ বৈঠকের পর এরদোগান এই বক্তব্য রাখেন। এই বৈঠকের দুই সপ্তাহ পর তিনি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। জায়েদ আল-নাহিয়ান কার্যত সংযুক্ত আরব আমিরাতের শাসক।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, জায়েদ আল-নাহিয়ান এবং প্রেসিডেন্ট এরদোগান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক ঘটনাবলী এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ