শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বুরকিনা ফাসোতে হামলায় নিহত ৭, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে শুক্রবার বন্দুকধারীদের অতর্কিত হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছেন। রাজধানী উয়াগাদৌগৌতে পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালে ডোরি অঞ্চলের রিপাবলিক নিরাপত্তা কোম্পানির কর্মকর্তাদের একটি স্কোয়াড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় তারা সেনো প্রদেশের ডোরি- ইসাকান সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল।

পুলিশ জানায়, ‘দুর্ভাগ্যবশত: সাত পুলিশ কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন। এতে অপর পাঁচজন আহত হন। তাদেরকে ডোরি আঞ্চলিক হাসপাতাল কেন্দ্রে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।’

সূত্রটি আরো জানায়, হামলাকারীদের গ্রেফতারে বুরকিনা ফাসোর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে। ২০১৫ সালের পর বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ গ্রহহীন হয়ে পড়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ