শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা, হতাহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আইএস জঙ্গিগোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেছে।

শুক্রবার দুপুর দেড়টায় প্রদেশের স্পিনঘার এলাকার একটি মসজিদে এ বিস্ফোরণ হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তালেবান কর্মকর্তারা। নানগাহার প্রদেশের সরকারি মুখপাত্র কারি হানিফ মার্কিন সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা আগে থেকেই মসজিদে বোমাটি লাগিয়ে রেখেছিল।

জানা যায়, মুসুল্লিরা তখন নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। এসময় হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হয়। তবে, বোমাটি তেমন শক্তিশালী ছিল না। স্থানীয় এক চিকিৎসক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস খোরাসান বা আইএস-কে ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে। এর আগে, অক্টোবর মাসে আফগানিস্তানের দুটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়েছিল আইএস-কে। সেসব হামলায় মোট মৃতের সংখ্যা ১২০ জনেরও বেশি।

সর্বশেষ নভেম্বরের শুরুর দিকে কাবুলের একটি হাসপাতালে বন্দুক হামলা করেছে আইএস-কে। ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত হন ৫০ জনেরও বেশি।


এই ক্যাটাগরির আরো সংবাদ