শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ইরান দীর্ঘ পাঁচ মাস পর পরমাণু চুক্তি রক্ষা করা বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে আগামী ২৯ নভেম্বর ফের আলোচনা শুরু করতে বুধবার সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এ সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

ইরানের ওপর চাপ বৃদ্ধির লক্ষ্যে ভিয়েনায় অনুষ্ঠিত পরোক্ষ বিভিন্ন আলোচনায় পশ্চিমা দেশগুলো সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের পরমাণু কার্যক্রম ঝুঁকিপূর্ণ পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে এবং ইসরাইল হামলার হুমকির মুখে রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইইউ দূত এনরিক মোড়া ২৯ নভেম্বরের আলোচনায় আবারো সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি এ বছরের গোড়ার দিকে ছয় দফা আলোচনার নেতৃত্ব দেন এবং সম্প্রতি তিনি আলোচনা শুরুর অগ্রগতির প্রচেষ্টায় তেহরান সফর করেন।

প্রেসি্েডন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণ করে ২০১৫ সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তি ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন। তার পূর্ববর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি ব্যর্থ চুক্তি হিসেবে আখ্যায়িত করে সেখান থেকে সরে দাঁড়ান।


এই ক্যাটাগরির আরো সংবাদ