শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

কলম্বিয়ায় ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে হোটেল, মৃত্যু ১০

আন্তর্জাতিক ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার একটি হোটেল মাটির নিচে চাপা পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

ইকুয়েডরের সীমান্তবর্তী শহর মাল্লামা শহরে দিনের শুরুর দিকে এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক জাদার গাভিরিয়া এএফপি’কে বলেন, মৃতদের মধ্যে আট নারী রয়েছেন। এদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক।

তিনি জানান, হোটেলটির ভিতরে আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে। ভূমি ধসে একটি প্রধান সড়কও মাটিতে ঢেকে গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ