শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

এক বছরে ৬২ জন সাংবাদিককে হত্যা: ইউনেসকো

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

২০২০ সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬২ জন সাংবাদিক হত্যার  শিকার হয়েছেন বলে জানিয়েছে ইউনেসকো। সাংবাদিক হত্যায় দায়মুক্তির প্রবণতা বেড়ে যাওয়ায় এমটা হচ্ছে বলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

মঙ্গলবার ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে একথা বলেন।

জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশ্বজুড়ে সংবাদকর্মীদের ওপর চলা নিপীড়নের তদন্ত ও বিচারের আহ্বানও জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, অনেক দেশে দুর্নীতি, পাচার, পরিবেশ ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করলে সাংবাদিকদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনেসকোর তথ্যমতে, গতবছর বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালনের কারণে ৬২ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে অনেকে জীবন হারিয়েছেন। কিন্তু সম্প্রতি সংঘাতপ্রবণ এলাকার বাইরে সংবাদকর্মীদের নিহত হওয়ার সংখ্যা বেড়েছে।

ইউনেসকো আরও জানিয়েছে এ ধরনের ১০টি ঘটনার প্রায় ৯টিতেই কারও সাজা হয় না।

সূত্র: ইউএন নিউজ


এই ক্যাটাগরির আরো সংবাদ