শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

অবশেষে বিয়ে করে রাজত্ব হারালেন জাপানের রাজকুমারী

আন্তর্জাতিক ডেস্ক / ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। স্থানীয় সময় মঙ্গলবার সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধু কেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কোমুরো সাধারণ পরিবারের মানুষ হওয়ায় রাজত্ব হারিয়েছেন মাকো।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে বিয়ের রেজিস্ট্রি করার জন্য প্রিন্সেস মাকো তার টোকিওর বাড়ি থেকে বের হন।

জাপানি রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, রাজপুত্র অথবা রাজকুমারীরা রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজকীয় পদমর্যাদা হারায় এবং তাদের বঞ্চিত হতে হয় রাজপ্রাসাদের সবকিছু থেকে।

জানা গেছে, শিগগিরই একটি সংবাদ সম্মেলন করবেন নবদম্পতি। সেখানে তারা একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বিবৃতি দেবেন। এছাড়া আগে থেকে জমা দেওয়া পাঁচটি নির্বাচিত প্রশ্নের লিখিত উত্তর দেবেন।

রাজত্ব হারানো কিংবা রাজ পরিবারের সম্পদ থেকে বঞ্চিত হওয়ার মতো ব্যাপারকে যেন তুরি মেরেই উড়িয়ে দিয়েছেন মাকো। জৌলুস ভরা জীবনকে দূরে ঠেলে দিয়ে বেছে নিয়েছেন সাধারণ জীবনযাপনকেই।

গত শনিবার (২৩ অক্টোবর) শেষবারের মতো রাজপ্রাসাদে নিজের ৩০তম জন্মদিন পালন করেছেন মাকো। এর মধ্যে দিয়েই শেষ বারের মতো রাজপ্রাসাদে কোনো অনুষ্ঠান উদযাপন করলেন তিনি।

জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ২০১২ সালে পরিচয় হয় প্রিন্সেস মাকো ও কেই কোমুরোর। এক পর্যায়ে পরিচয় রূপ নেয় পরিণয়ে। এমনকি ২০১৭ সালে সম্পন্ন হয় তাদের বাগদানও।

২০১৮ সালে মাকো ও কোমুরোর বিয়ে করার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। পরবর্তীতে জটিলতা তৈরি হওয়ায় পিছিয়ে যায় বিয়ের আয়োজন। তবে দুই বছর পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।

বিয়ে হয়ে যাওয়ায় রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে প্রিন্সেস মাকো স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। কোমুরোর সেখানে গিয়ে আইনজীবী হিসেবে কাজ করার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ