শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

হৃদযন্ত্রের সমস্যার কারণে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।

এরপর তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রাখা হয়েছে মনমোহনকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাবেক  প্রধানমন্ত্রী। তার জ্বর এবং দুর্বলতা জনিত সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

২০২০ সালের মে মাসেও বুকে ব্যথা নিয়ে  হাসপাতালে  ভর্তি হয়েছিলেন মনমোহন। বেশ কিছু দিন চিকিৎসাধীনও ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দু’দফায় ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকা ৮৯ বছরের প্রবীণ কংগ্রেস নেতার ১৯৯০ এবং ২০০৯ সালে দু’বার হার্ট-বাইপাস সার্জারি হয়েছে। তার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ