শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

টিকা না নেওয়ায় স্টেডিয়ামে ঢুকতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো চেয়েছিলেন সান্তোস ও গ্রেমিওর মধ্যে ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে। কিন্তু টিকা না নেওয়ায় তাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। স্থানীয় একটি সংবাদমাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই এ কথা জানান।

করোনা মহামারিতে এই প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ দিয়েছিলো। ম্যাচ শুরুর আগেই সান্তোস কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো যে, যারা টিকা নিয়েছেন এবং যাদের পিসিআর টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে তারাই স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন।

আর প্রেসিডেন্ট বোলসোনারো যেহেতু টিকা নেননি, তাই তাকে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। মেট্রোপলিস নিউজ পোর্টালকে বোলসোনারো বলেন, আমাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়নি সান্তোস কর্তৃপক্ষ। আমি চেয়েছিলাম ম্যাচটি মাঠে বসে দেখতে। তারা বলেন, খেলা দেখতে হলে অবশ্যই টিকা নিতে হবে। কিন্তু কেন?

করোনার টিকা গ্রহণে অনাগ্রহ প্রকাশ ও অন্যান্যদেরকে টিকা নিতে নিরুৎসাহিত করায় আগেও খবরের শিরোনামে এসেছিলেন বোলসোনারো। তার দাবি, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তাই আর টিকা নেওয়ার প্রয়োজন নেই।

তবে ম্যাচটি প্রেসিডেন্ট বোলসোনারো আসলেই দেখতে চেয়েছিলেন নাকি করোনার ভ্যাকসিন পাসপোর্টের প্রয়োজনীয়তা নিয়ে অভিযোগ তুলতেই এসব বলছেন, ব্যাপারটি নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন।

করোনায় ক্ষতিগ্রস্ত শীর্ষ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। দেশটিতে এ পর্যন্ত করোনায় ছয় লাখের বেশি মানুষ মারা গেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ