শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

মহাকাশে হারিয়ে গেল চীনা স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

মহাকাশ অভিযানেই হারিয়ে গেছে শিয়ান-১০ নামে চীনের একটি উপগ্রহ। এটিকে তারা পৃথিবীর কক্ষপথে পাঠাতে সক্ষম হয়নি। যান্ত্রিক গোলযোগের কারণে সেটি মহাকাশেই হারিয়ে গেছে।

চীনের পক্ষ থেকে এ বিষয়টি স্বীকার করা হয়েছে।

গত সোমবার দক্ষিণ চীনের সিচ্যাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে শিয়ান-১০ নামে উপগ্রহটিকে লং মার্চ-৩বি রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই দেশটির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিলিন-১ গাওফেন-০২ডি নামে আরেকটি উপগ্রহকে কুয়াইঝাউ-১এ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়।

স্পেস ডটকম বলছে, জিলিন-১ গাওফেন-০২ডি উপগ্রহটি মহাকাশে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে সফলভাবে পৃথিবীর একটি কক্ষপথে স্থাপিত হয়। তবে কোনো হদিস পাওয়া যাচ্ছিল না শিয়ান-১০ উপগ্রহটির। শিয়ান-১০ উৎক্ষেপণের কিছু সময় পরই বিশাল আগুনের গোলা দেখা যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আকাশে। ওই সময়ই সন্দেহ জাগে চীনা উপগ্রহটি নিয়ে।

এক টুইট বার্তায় স্পেস নিউজ জানিয়েছে, লং মার্চ-৩বি রকেটের একেবারে শেষ স্তরের খোলটি জ্বলে গিয়েছিল। ফলে আকাশে আগুনের গোলা দেখা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ